ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এর আগে রাত ১০টা ৪ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারেক রহমান স্মৃতিসৌধে প্রবেশ করেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৪ দিন পর স্বদেশে ফেরার পর এটিই তাঁর প্রথম স্মৃতিসৌধ সফর।
তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার নেতাকর্মী সেখানে ভিড় জমান। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকের গোয়েন্দা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল।
শ্রদ্ধা নিবেদনকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। স্মৃতিসৌধে আসার আগে বিকেলে তিনি শেরেবাংলা নগরে তাঁর পিতা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবারে দেশে ফিরেন তারেক রহমান। বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা এবং এভারকেয়ার হাসপাতালে তাঁর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর আজ তিনি জাতীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)