ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সূর্যাস্তের আগে নিয়ম রক্ষায় তারেক রহমানের পক্ষে সাভারে বিএনপি নেতারা
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৬ মিনিটে তার প্রতিনিধি হিসেবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা স্মৃতিসৌধের বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাভারের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তবে জাতীয় স্মৃতিসৌধের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। সে কারণে তারেক রহমান পৌঁছানোর আগেই তার পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে স্মৃতিসৌধে যাবতীয় রাষ্ট্রীয় আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছিল। সাভার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রায় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়। এর আগে বৃহস্পতিবার পুরো কমপ্লেক্স এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখা হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)