ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
তারেক রহমানের স্মৃতিসৌধ সফর: নিরাপত্তায় বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সাভার জাতীয় স্মৃতিসৌধ, রাজধানীর জিয়া উদ্যান এবং ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিকে ঘিরে সেখানেও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর আজই তিনি প্রথম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসাহ বিরাজ করছে, তেমনি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা