ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ইমন ঝড়ে রাজশাহীকে বড় লক্ষ্য দিলো সিলেট-দেখুন সরাসরি (LIVE)
সরকার ফারাবী: বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দেখা মিলল এক বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবের। টস জিতে আগে বোলিং করার যে সিদ্ধান্ত রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়েছিলেন, পারভেজ হোসেন ইমনের ব্যাটে তা ভুল প্রমাণিত হতে খুব বেশি সময় লাগেনি। ইমনের অপরাজিত অর্ধশতক আর আফিফ হোসেনের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট টাইটান্স।
পাওয়ার প্লে ও টপ অর্ডারের দাপটইনিংসের শুরুতে পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব ঝোড়ো সূচনা এনে দেন। আউট হওয়ার আগে তিনি মাত্র ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করেন। ৩৬ রানে প্রথম উইকেট হারানোর পর হজরতউল্লাহ জাজাই (২০) এবং রনি তালুকদার (৩৬) রানের গতি সচল রাখলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে রনি আউট হওয়ার পর দৃশ্যপটে আসেন তরুণ তুর্কি পারভেজ হোসেন ইমন।
ইমন-আফিফ জুটির তণ্ডবক্রিজে এসেই মারমুখী মেজাজে শুরু করেন ইমন। আফিফ হোসেনের সাথে তাঁর জুটিটিই রাজশাহীর বোলারদের ম্যাচ থেকে ছিটকে দেয়। এই যুগল মাত্র ৪১ বলে যোগ করেন মূল্যবান ৮৬ রান। ইমন মাত্র ২৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় নিজের ফিফটি পূর্ণ করেন। ইনিংসের এক বল বাকি থাকতে ১৯ বলে ৩৩ রান করে আফিফ বিদায় নিলেও ইমন মাঠ ছাড়েন অপরাজিত থেকে। ৩৩ বলের ইনিংসে ৪টি চারের পাশাপাশি ৫টি বিশাল ছক্কায় সাজানো ছিল তাঁর ৬৫ রানের ইনিংসটি।
রাজশাহীর বোলিং বিশ্লেষণরাজশাহীর বোলারদের ওপর দিয়ে রীতিমতো স্টিমরোলার চালিয়েছেন সিলেটের ব্যাটাররা। নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিছানে ৪ ওভারে ৩৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নিলেও রানের জোয়ার ঠেকাতে পারেননি। জয় পেতে হলে এখন রাজশাহীকে ১৯১ রানের বিশাল চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)