ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে আজ স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
আজ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই নিয়োগ পরীক্ষা। তবে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত অভিযোগের পর পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এতে পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা হতাশা প্রকাশ করেছেন।
পরীক্ষার্থীরা জানান, দুপুরে পরীক্ষা শুরুর আগে কিছু প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতির পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অবিলম্বে পরীক্ষা স্থগিত করার বিজ্ঞপ্তি জারি করে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর ২০২৫ বিকেল ৩টা থেকে ৪:২০ মিনিট পর্যন্ত নির্ধারিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি