ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
আসিফ মাহমুদ
'তারেক রহমানের ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশা প্রকাশ করেছেন যে, তারেক রহমানের এই ফিরে আসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন গতির সঞ্চার করবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ লিখেন, “এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার ঘরে ফেরা নয়, এটি গণতন্ত্র ও মানুষের প্রত্যাশার সঙ্গে যুক্ত এক ঐতিহাসিক মুহূর্ত।”
তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও তারেক রহমান নিজ দল, দেশ ও জনগণের সঙ্গে আত্মিক ও আদর্শিকভাবে যুক্ত থেকেছেন। পোস্টের শেষে তিনি তারেক রহমানের ভবিষ্যৎ পথচলার সফলতা ও কল্যাণ কামনা করে বলেন, “আশা করি, তাঁর স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন গতি সঞ্চার করবে। দেশের জন্য, মানুষের জন্য আপনার পথচলা হোক সফল ও কল্যাণকর।”
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুরে সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা অনুষ্ঠিত