×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন’

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১০:৩৭:৫৫


‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বৃহস্পতিবার ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি নির্বাচনের পবিত্রতা রক্ষা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি পোস্টে উল্লেখ করেছেন, “যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।” তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিদের কার্যকরভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়ার পরামর্শও দিয়েছেন।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীরা যেন নির্বাচিত হলে জনগণের সেবা সঠিকভাবে করেন তা নিশ্চিত করা হবে। তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করেছেন এবং দলের বিজয়ের প্রত্যাশা প্রকাশ করেছেন।

পোস্টের শেষে তিনি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি স্লোগান দিয়ে শেষ করেন, “করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত