×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

'পরিস্থিতি স্বাভাবিক: ফলাফল যাই হোক মেনে নেবো'

২০২৬ ফেব্রুয়ারি ১২ ০৯:২৫:৫৪


'পরিস্থিতি স্বাভাবিক: ফলাফল যাই হোক মেনে নেবো'

নিজস্ব প্রতিবেদক: জামায়াত জোটের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক সকালেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মামুনুল হক জানান, “এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে কোনো সমস্যা লক্ষ্য করা যায়নি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে এবং পরিস্থিতি স্বাভাবিক।”

ফলাফল মেনে নেবেন কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি না হয় এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ফলাফল যাই হোক, আমরা তা গ্রহণ করব।”

তিনি আরও জানান, “রাতে বিভিন্ন জায়গায় অনিয়ম বা সন্দেহজনক আচরণের সংবাদ এসেছে। আমরা বিষয়গুলো যাচাই করার সুযোগ পাইনি। তবে প্রশাসনের কাছে আমরা ইতিমধ্যেই বিষয়গুলো জানিয়েছি।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত