ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার বার্তা দিলেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, ভোট শুধু ব্যক্তিগত অধিকার নয়, বরং শহীদদের রক্তে রঞ্জিত এক পবিত্র আমানত, যা রক্ষা করতে জনগণকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, আমরা আজ ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়েছি। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর মহান আল্লাহর ওপর ভরসা রেখে এবং জাতিকে সঙ্গে নিয়ে আমরা নতুন একটি অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভয়হীনভাবে ভোট দিন। সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে কেন্দ্রে এসে আপনার পছন্দের যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন। ভোটদান থেকে ফল ঘোষণার সময় পর্যন্ত যে কোনো অনিয়ম, কারচুপি বা ভোট ডাকাতির বিরুদ্ধে একসাথে প্রতিরোধ গড়ে তুলুন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আজকের ভোট শুধুমাত্র একটি অধিকার নয়, বরং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন। যারা সত্য ও ন্যায়ের পথে কাজ করে, আল্লাহ তাদের প্রচেষ্টা বৃথা যেতে দেবেন না। ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য ও বিজয় সন্নিকটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত