ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
সংবর্ধনা শেষে সরাসরি এভারকেয়ারে তারেক রহমান
‘সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে’
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেই অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৫২ মিনিটের দিকে তিনি রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।
হাসপাতালে পৌঁছানোর পর তারেক রহমান বাস থেকে নেমে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন। তাঁর হাসপাতালে আসার কিছুক্ষণ আগেই স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সেখানে পৌঁছান। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং মা-ছেলের এই ঐতিহাসিক পুনর্মিলনের সাক্ষী হতে হাজার হাজার নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করেন। যদিও সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান আগেই বলেছিলেন, "সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে।"
এর আগে আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। ভিআইপি লাউঞ্জে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন তাঁর শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা।
বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমান সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা সমাবেশে যোগ দেন। সেখানে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে তিনি সরাসরি হাসপাতালের পথে রওনা হন। প্রিয় নেতার আগমনকে ঘিরে বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ