ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাড়ছে শীতের দাপট, রাতের তাপমাত্রা কমতে পারে আরও ২ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক: দেশে শীতের তীব্রতা আরও বাড়তে শুরু করেছে। আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কমার পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে কুয়াশার দাপট বেশি থাকবে। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারলেও শনিবার ও রবিবার আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে যে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা কমার ধারা আরও জোরালো হতে পারে।
সম্প্রতি চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জনজীবনে প্রভাব ফেলছে। শীতের এই প্রভাবে বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি