ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যা মামলা: মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হিম্মন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে আদাবর এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের রাজ্জাক হোটেলে অভিযান চালিয়ে হিম্মনকে গ্রেপ্তার করা হয়। হিম্মন আদাবর থানা যুবলীগের সক্রিয় কর্মী এবং হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী।
পুলিশের তথ্যমতে, হিম্মন প্রায় দুই মাস আগে দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্ত্রের সন্ধান দেন। পরে তার দেওয়া তথ্যানুযায়ী আদাবরের ১৭/বি এলাকার একটি বাসা থেকে পিস্তল, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, এই অস্ত্র ও বিস্ফোরকগুলো কোনো না কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিম্মন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি