ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়াল ৬ লাখ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ও বিশেষ ভোটারদের অংশগ্রহণে আগ্রহ বাড়ছে পোস্টাল ব্যালট ব্যবস্থায়। নির্বাচন কমিশনের চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা ইতোমধ্যে সাড়ে ৬ লাখ ছাড়িয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন মোট ৬ লাখ ৭২ হাজার ১২ জন ভোটার। নির্বাচন কমিশনের ওয়েবসাইট portal.ocv.gov.bd/report/by-country থেকে এসব তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ব্যালটের নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। তবে দেশের ভেতর থেকে যারা পোস্টাল ভোটে অংশ নিতে চান, তাদের জন্য নিবন্ধনের সময়সীমা কিছুটা বাড়ানোর সুযোগ রাখা হতে পারে।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা এই ব্যবস্থার আওতায় নিবন্ধন করছেন। নিবন্ধন চলমান রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশে।
ইসি জানায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে আগ্রহী দেশগুলোর তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের পথ আরও সুগম হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ