ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রকল্পে ইসির নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন কার্যক্রমে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের পরিবেশ নিরপেক্ষ রাখতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন কোনো উন্নয়ন কর্মসূচি আপাতত শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এ নির্দেশনা জারি করা হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকাগুলোতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মা ও শিশু সহায়তা কর্মসূচি (ভিডব্লিউবি) এবং ভালনারেবল উইমেন বেনিফিট (এমসিপিবি)-এর মতো কোনো নতুন কার্যক্রম গ্রহণ করা যাবে না। তবে আগে থেকে চালু থাকা বা চলমান কর্মসূচিগুলো নিয়ম অনুযায়ী অব্যাহত রাখা যাবে।
ইসি স্পষ্ট করে জানায়, এ সময়ের মধ্যে নতুন করে কোনো সুবিধাভোগী তালিকাভুক্তি কিংবা নতুন প্রকল্প অনুমোদনের সুযোগ থাকবে না। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে এসব বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হবে।
তবে বিশেষ পরিস্থিতিতে কোনো এলাকায় যদি নতুন কার্যক্রম শুরু করা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে, সে ক্ষেত্রে সরাসরি উদ্যোগ না নিয়ে জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করার বাধ্যবাধকতা থাকবে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকানো এবং ভোটারদের ওপর প্রভাব বিস্তারের সম্ভাবনা বন্ধ করতেই এ সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত