ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
অবরোধ অব্যাহত রেখেছে তিতুমীরের শিক্ষার্থীরা; ভোগান্তি চরমে
ডুয়া নিউজ: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে অনড় শিক্ষার্থীরা। সড়ক অবরোধের পর একই দাবিতে এবার রেলগেট অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে মহাখালী রেলগেটে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে করে রেলগেট এলাকার উভয় সড়ক এবং ঢাকা থেকে এয়ারপোর্ট অভিমুখের রেললাইন বন্ধ হয়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৮টার দিকেও অব্যাহত রয়েছে অবরোধ। এতে করে সড়ক ও রেলযোগাযোগ ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছেন মানুষজন।
শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলমান থাকবে বলে জানিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা৷ এ সময় তাদেরকে ‘শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত, মানী না মানী না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিউই, টিউই টিউই’সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।
এদিকে তাদেরকে এখনও ঘিরে রেখেছে পুলিশ। না প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখানে যেন কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য আমরা শিক্ষার্থীদের চারপাশে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো ধরনের বলপ্রয়োগের ঘটনা ঘটেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ