ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বড়দিন উপলক্ষে ২১টি গির্জায় ডিএনসিসির প্রণোদনা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন বড়দিনের প্রাক্কালে রাজধানীর ২১টি গির্জায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ প্রশাসকের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রণোদনা বড়দিনকে কেন্দ্র করে ধর্মীয় আয়োজন, সামাজিক কল্যাণমূলক উদ্যোগ এবং সম্প্রদায়ের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শহরের সব ধর্মের মানুষ যেন নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এই শহরটি বহুসংস্কৃতির মানবিক নগরীতে পরিণত হোক, যেখানে সব ধর্ম ও সংস্কৃতির মানুষ নির্ভয়ে, নিশ্চিন্তে বাস করতে পারবেন। এভাবেই আমরা নগরটিকে ন্যায্য ও সমতার প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও উল্লেখ করেন, “ডিএনসিসি নাগরিক সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে অত্যন্ত মূল্য দেয়। তাই বড়দিনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোতে সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এর আগে ঈদ এবং দুর্গাপূজা উপলক্ষেও ডিএনসিসি বিভিন্ন মসজিদ, মন্দির ও ঈদগাহে আর্থিক সহায়তা প্রদান করেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)