ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সাংবাদিকদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পদত্যাগের গুঞ্জন চলার মধ্যেই গণমাধ্যমের মুখোমুখি হতে অনীহা দেখালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গুরুত্বপূর্ণ একটি সরকারি বৈঠকে উপস্থিত থাকলেও সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে যান তিনি।
দীর্ঘ সময় অপেক্ষা করেও স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিতে পারেননি গণমাধ্যমকর্মীরা। এসময় সাংবাদিকরা তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিলেও তিনি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে সেখান থেকে সরে যান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ ঘটনা ঘটে।
এদিন আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইজিপি, মন্ত্রিপরিষদ সচিবসহ মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় নির্বাচনকালীন ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন পুলিশ সুপাররা। তারা সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানান। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য একাধিক বাস্তব সমস্যার কথাও তুলে ধরা হয়।
এসপিরা বলেন, নিয়মিত অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হলেও যানবাহন ও জনবলের ঘাটতি রয়েছে। একই দিনে একাধিক নির্বাচন হলে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া ভোটের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় পুলিশকে দায়িত্ব দেওয়া হলেও এ কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের যুক্ত করার সুপারিশ করেন তারা।
সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য দায়িত্বশীলরা সাংবাদিকদের সঙ্গে কথা বললেও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি হননি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত, তাই তার নীরবতা নিয়ে সাংবাদিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ