ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন করে গানম্যান পেতে যাচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট নেতাকর্মী, সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান প্রদান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ ২০ জন ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এ তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ। এদের অনেকের নিরাপত্তা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্র জানায়, জুলাই আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা, সমন্বয়ক এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় রাজনীতিকরা দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের তথ্য গোয়েন্দা সংস্থার একাধিক প্রতিবেদনের মাধ্যমে সরকার পেয়েছে।
এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে ইতোমধ্যে গানম্যান দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
আরও জানা গেছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও জেপি প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে আবেদন করেছেন। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানভির আহমেদ রবিন (ডেমরা-যাত্রাবাড়ী), জাফির তুহিন (পাবনা-৩), জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ও এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদসহ আরও কয়েকজন নেতার আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে।
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার এক বোনকে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, যাদের নিরাপত্তা ঝুঁকি বেশি, তাদের অস্ত্রধারী রক্ষী দেওয়া হয়েছে। যারা তুলনামূলক কম ঝুঁকিতে আছেন, তাদের চলাফেরা ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার অতিরিক্ত আইজিপি বিষয়টি তদারকি করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এখন পর্যন্ত লিখিতভাবে ১২ জন গানম্যান ও নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। খুব শিগগিরই এসব আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের