ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় ততই কমবে’
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটের পরিবেশ নিয়ে কমিশন সম্পূর্ণ আশাবাদী। সম্প্রতি ওসমান হাদি ইস্যুতে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও, ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় ও উদ্বেগ ততই কমবে বলে তিনি মনে করছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ এবং এবারের নির্বাচনের মাধ্যমে জনগণের হারানো আস্থা পুনরায় অর্জন সম্ভব হবে।
তিনি আরও জানান, দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পাবে। সিইসি এই হাইব্রিড নির্বাচনের সাফল্যকে ব্যক্তিগতভাবে সন্তোষজনক মনে করছেন এবং আগামী তিন দিনে নিবন্ধনের হার আরও বাড়বে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন।
সিইসি আরও বলেন, পোস্টাল ভোটের নিবন্ধনের সময় মাত্র তিন দিন বাকি। যারা দেশের বাইরে থেকে ভোট দিতে ইচ্ছুক, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভোটের দিন যত ঘনিয়ে আসবে, এই প্রযুক্তিগত প্রক্রিয়া আরও সমৃদ্ধ ও উন্নত হবে। সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন তিনি।
নাসির উদ্দিন উল্লেখ করেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে কমিশন বিভিন্ন বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সম্প্রতি কানাডার ডাক ধর্মঘটের সময় এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিবন্ধন সংক্রান্ত জটিলতা সাফল্যের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হয়েছে। এছাড়া একাধিক সাইবার আক্রমণ প্রতিহত করে সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)