ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
রাবিতে শিক্ষক অবমাননা-মব সৃষ্টির প্রতিবাদে বিএনপিপন্থি শিক্ষকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাবের শিক্ষকরা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের অবমাননা, ক্যাম্পাসে মব সৃষ্টি ও সার্বিক নিরাপত্তা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন সংগঠনের নেতৃবৃন্দ এই বিষয়গুলো তুলে ধরেন।
জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “আমরা উপাচার্যের সঙ্গে বৈঠক করে ক্যাম্পাসের পরিস্থিতি তুলে ধরেছি। জুলাই বিপ্লবের দেড় বছর অতিক্রম হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইবিরোধী শিক্ষকদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। কোনো ছাত্র প্রতিনিধি বা শিক্ষার্থী কোনো শিক্ষককে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে মবোক্রেসির মাধ্যমে সম্মানহানি করলে আমরা তা মেনে নেবো না। দোষী থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছি।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া নিয়েও আমরা কথা বলেছি। বিশেষ করে মেডিকেল সেন্টারে ডাক্তার নিয়োগ যোগ্যতার আলোকে হয়নি। এমবিবিএস ডাক্তাররা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। যেহেতু দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তাই বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।”
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, “বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকিং কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তারা এখনও কোনো রিপোর্ট প্রকাশ করেনি। ফলে রাকসুর ছাত্র প্রতিনিধিরা বিভাগের সভাপতিদের কাছে গিয়ে বিভিন্ন শিক্ষকের খোঁজখবর নিচ্ছেন। এর ফলে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষকরা লাঞ্ছনার ভয়ে ক্লাসে আসছেন না। দ্রুত সমাধান না হলে আমরা আন্দোলনে যাব।”
এর আগে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার রবিবার ছয়টি অনুষদের আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন। তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন, ছয় ডিনের কেউ উপস্থিত না থাকায় গণমাধ্যমের সামনে একে একে কল করেন এবং তাদের পদত্যাগপত্রও প্রকাশ করেন। এছাড়া সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ক্লাস নিচ্ছেন জানতে পেরে তার বিভাগেও যান, তবে তাকে না পেয়ে শিক্ষার্থীরা দুপুরে ডিনস কমপ্লেক্সে তিনজন ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
পরিস্থিতি বিবেচনায় বিকেলে উপাচার্য সালেহ্ হাসান নকীব আওয়ামীপন্থি ডিনদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ডিনরা রুটিন দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করে তাদের আবেদনপত্র উপাচার্যের কাছে জমা দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ