ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
সংবাদপত্রে হামলা মানেই গণতন্ত্রের ওপর আঘাত: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: সংবাদপত্রে হামলাকে দেশের গণতন্ত্র এবং জুলাই বিপ্লবের ওপর আঘাত হিসেবে চিহ্নিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন কেবল সচেতন থাকা যথেষ্ট নয়। সময় এসেছে রুখে দাঁড়ানোর, এবং অপশক্তির বিরুদ্ধে সাহসীভাবে প্রতিরোধ করার।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ সম্পাদক পরিষদের আয়োজিত 'মব ভায়োলেন্স' বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
৭৮ বছর বয়সি এই রাজনীতিক দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারাজীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, সেই স্বপ্ন আমি কখনো দেখিনি।”
মির্জা ফখরুল আরও বলেন, “আমি এখানে এসেছি বিশ্বাস ও হৃদয়ের টানে। এখানে বলা কিছু নেই, সব স্পষ্ট।”
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় তিনি বলেন, “আজকে শুধু ওই সংবাদপত্র নয়, গণতন্ত্রের ওপর আঘাত হয়েছে। স্বাধীনভাবে চিন্তা ও কথা বলার অধিকার উপেক্ষিত হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “এতে জুলাই যুদ্ধের ঐতিহাসিক মর্যাদাও আক্রান্ত হয়েছে। জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই, আজ সেই জায়গায় আঘাত এসেছে।”
বিএনপি মহাসচিব সকল গণতান্ত্রিককামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এখন রাজনৈতিক পরিচয় নয়, সকল গণতান্ত্রিককামী মানুষের এক হওয়ার সময়। যারা অন্ধকার থেকে আলোতে আসতে চায়, বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তাদের শুধু সচেতন হওয়া নয়, রুখে দাঁড়ানো প্রয়োজন।”
সভায় বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর