ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এনসিপির দ্বিতীয় ধাপের মনোনয়ন আসছে শিগগির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার পরবর্তী ধাপে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খুব শিগগিরই দলের দ্বিতীয় ধাপের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে বলে একাধিক দলীয় সূত্র নিশ্চিত করেছে। যদিও এই ধাপে ঠিক কতটি আসনে প্রার্থী ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দলীয় সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার নতুন করে কয়েকটি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণা দেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে সম্প্রতি এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠিত হওয়ায় আসনভিত্তিক সমঝোতার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করার কৌশল নিয়েছে দলটি।
বিশেষ করে প্রথম ধাপে যেসব আসনে মনোনয়ন চূড়ান্ত করা সম্ভব হয়নি, সেসব আসনেই এবার প্রার্থী ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে রোববার (২১ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক জানান, দ্বিতীয় ধাপের মনোনয়ন তালিকা প্রায় প্রস্তুত। তিনি জানান, আগামী দু-এক দিনের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে। তবে এই ধাপে কতটি আসনের নাম থাকবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি