ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
তারেক রহমান দেশে ফিরছেন বৃহস্পতিবার, মার্কিন দূতাবাসের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে প্রত্যাবর্তন করছেন। তার আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এর প্রেক্ষিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস দেশের মধ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে।
রোববার (২১ ডিসেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়েছে, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে যে, বিএনপি বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী রাস্তায় বড় ধরনের সমাবেশের আয়োজন করেছে। এই কর্মসূচি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে। ফলে উল্লেখিত এলাকায় তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে।
মার্কিন দূতাবাসের পোস্টে বলা হয়েছে, এই সময় ঢাকা ও আশেপাশে ভ্রমণকারীদের অতিরিক্ত সময় ধরে চলাচল করার এবং বিকল্প রাস্তাগুলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা তাদের বিমান টিকিট এবং ভ্রমণসংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখবেন এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা দেখাতে প্রস্তুত থাকবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি