ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ওসমান হাদির মৃ'ত্যুতে ইরানের গভীর প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস। এই শোকবার্তায় নিহত হাদির পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশের পাশাপাশি বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।
রোববার প্রকাশিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে ইরান দূতাবাস এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কঠিন ও শোকাবহ সময়ে ইরান বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। শহীদ শরিফ ওসমান হাদির পরিবার, সহকর্মী এবং তার মৃত্যুতে প্রভাবিত সকলের জন্য শান্তি, ধৈর্য ও শক্তি কামনা করা হয়েছে।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, ইরান বাংলাদেশের জন্য স্থায়ী শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বিক সমৃদ্ধি কামনা করে এবং ভবিষ্যতেও বাংলাদেশের জনগণের পাশে থাকার আশা প্রকাশ করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ