ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে হুমকিস্বরূপ ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতের দিকে বাংলাদেশ হাইকমিশনের গেটের সামনে কয়েকজন উগ্র ব্যক্তি চিৎকার করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।
এই বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত ৮টা ৩০ থেকে ৮টা ৪৫ মিনিটের মধ্যে তিনটি গাড়িতে করে কিছু লোক হাইকমিশনের গেটে এসে কিছুক্ষণ চিৎকার ও উত্যক্তকরণ চালায়। তারা হিন্দি ও বাংলার মিশ্র ভাষায় কিছু কথাবার্তা বলেছে। প্রধান বক্তব্য ছিলো “হিন্দুদের নিরাপত্তা দিতে হবে; হাইকমিশনারকে ধরো।”
প্রেস মিনিস্টার আরও বলেন, “ওরা মেইন গেটের সামনে কিছুক্ষণ চিৎকার করে এবং তারপর চলে যায়। হাইকমিশনারকে হত্যার হুমকি দিয়েছে কিনা- হতে পারে। কথাগুলো হিন্দি-বাংলা মিশিয়ে বলেছে, ‘ওখানে হিন্দু মেরে ফেললে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব’ এমন হুমকিস্বরূপ বাক্য ছিল।”
ঘটনার পর হাইকমিশনার জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করেন। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেন, আগতরা শুধু চিৎকার করে চলে গেছে, বাড়তি কোনো ঘটনা ঘটেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত