ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাজ্যে গ্রেফতার সাবেক বাংলাদেশি কূটনীতিক ফয়সাল
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) মো. ফয়সাল আহমেদকে যুক্তরাজ্যে গ্রেফতার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। হামলা এবং ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ব্রিটিশ পুলিশের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
সূত্র মতে, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বার্মিংহামের সলিহুল এলাকা থেকে ফয়সাল আহমেদকে আটক করা হয়। বর্তমানে তিনি ব্রিটিশ পুলিশের হেফাজতে রয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মো. ফয়সাল আহমেদ রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত থাকাকালীন বিভিন্ন প্রশাসনিক সমস্যা সৃষ্টি এবং সহকর্মীদের সঙ্গে অসংগত ও অসংযত আচরণের দায়ে অভিযুক্ত ছিলেন। এসব গুরুতর অভিযোগের ভিত্তিতে গত ২৭ মে তাকে ‘স্ট্যান্ড রিলিজ’ বা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় এবং দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি সরকারি আদেশ অমান্য করে দেশে না ফিরে যুক্তরাজ্যে পাড়ি জমান।
দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর এবার যুক্তরাজ্যে ফৌজদারি অপরাধে জড়িয়ে পুলিশের হাতে ধরা পড়লেন এই বিতর্কিত সাবেক কূটনীতিক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ