ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
হাদি হত্যার বিচারে উত্তাল শাহবাগ
বিক্ষোভ শেষে শাহবাগ মোড় ছেড়েছেন ছাত্র-জনতা
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দাফন করার পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শেষে এলাকা ছেড়েছেন ছাত্র-জনতা।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর তারা শাহবাগ এলাকা ত্যাগ করেন। এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে হাদি হত্যার খুনিদের বিচারের দাবিতে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
সরেজমিনে দেখা গেছে, শরিফ ওসমান হাদির সমাধিস্থলে সাধারণের প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। শাহবাগ থানার সামনে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হয়। এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করেন। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজায় ইমামতি করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান। আজ তাকে চিরনিদ্রায় শায়িত করার পর বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ