ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মহাসচিবের পক্ষে ফরমটি সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন। বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে তার প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জন্য দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ঠাকুরগাঁও-১ আসন তার রাজনৈতিক আস্থার জায়গা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সাধারণ ভোটাররা এবারও তার প্রতি পূর্ণ আস্থা রাখবেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।’
মির্জা ফখরুলের মনোনয়নপত্র সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর ঢাকায় প্রার্থী তালিকা ঘোষণার সময় মির্জা ফখরুল নিজেই ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর