ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শামসুজ্জামান দুদু
'নির্বাচন বানচাল হলে লাভবান হবে স্বৈরাচার ও পার্শ্ববর্তী দেশ'
নিজস্ব প্রতিবেদক: দেশে নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হলেলাভবান হবে স্বৈরাচারী শক্তি ও পার্শ্ববর্তী দেশ, এতে বাংলাদেশের জনগণের কোনো লাভ হবে না।
বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ গণতন্ত্র পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে দেশে নির্বাচন না হয়। এই সংকটময় মুহূর্তে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে বিভক্ত হলে দেশেরই ক্ষতি হবে।’
দেশবাসীকে সতর্ক করে তিনি বলেন, ‘ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি বিভ্রান্তি ছড়াতে চায়, তবে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। যেকোনো ভুল সিদ্ধান্ত আমাদের ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। অতীতে যেমন গণহত্যাকারী দল ছিল, ২০২৪ সালেও আরেকটি গণহত্যাকারী শক্তি মাথাচাড়া দিয়েছিল। এদের চরিত্র মূলত একই।’ বিএনপিকে লড়াই ও গণতন্ত্রের দল হিসেবে অভিহিত করেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নেত্রী বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেন, সেই দোয়া করছি।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক শাম্মী আখতার, নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, সাবেক এমপি নুর আফরোজ জ্যোতি ও সাবেক সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত