ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
অবৈধ মোবাইল বন্ধের কার্যক্রমের সময় বাড়াল বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক: দেশে মোবাইল ফোনের অবৈধ আমদানি ও চুরি ঠেকাতে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ চালুর সময়সীমা আবারও পিছিয়েছে। পূর্বনির্ধারিত ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি (২০২৬) থেকে এই কার্যক্রম পুরোপুরি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিটিআরসি সূত্র জানায়, মোবাইল ফোন ব্যবসায়ীদের কাছে মজুদ থাকা হ্যান্ডসেটগুলোর আইএমইআই (IMEI) নম্বর এনইআইআর সিস্টেমে নিবন্ধনের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ে তাদের অবিক্রিত হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারেননি। ব্যবসায়ীদের অনুরোধ ও সুবিধার কথা বিবেচনা করেই সময়সীমা বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কাছে থাকা হ্যান্ডসেটের তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে পারবেন। এ জন্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এরপর ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পুরোদমে চালু হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন