ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
হাদির অবস্থা আশঙ্কাজনক, যা জানাল মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক তথ্য জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। রোববার প্রকাশিত মেডিকেল আপডেটে রোগীর বর্তমান অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মেডিকেল বোর্ড জানায়, চিকিৎসার দ্বিতীয় দিনে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, ওসমান হাদির মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকদের ভাষায়, এটি একটি গুরুতর ও উচ্চ ঝুঁকিপূর্ণ ক্লিনিক্যাল পরিস্থিতির ইঙ্গিত দেয়।
তবে রোগীর ফুসফুসের কার্যকারিতা এবং মেকানিক্যাল ভেন্টিলেশনের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো উন্নতি বা অবনতি হয়নি। পাশাপাশি, চেস্ট ড্রেইন টিউব স্বাভাবিকভাবেই কাজ করছে বলে জানানো হয়েছে।
চিকিৎসকদের মতে, রোগীর কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় রয়েছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের তুলনায় কিছুটা কমেছে। তবে ব্রেন ইনজুরির প্রভাবে শরীরে হরমোনজনিত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যার ফলে প্রতি ঘণ্টায় প্রস্রাবের পরিমাণে তারতম্য হচ্ছে। এ কারণে এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
মেডিকেল বোর্ড আরও জানায়, রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের যে জটিলতা ছিল, তা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত মস্তিষ্কের ফোলার কারণে রোগীর রক্তচাপে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রোববার তার হৃৎস্পন্দনও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল।
চিকিৎসকরা জানান, এমন জটিল ও সংকটাপন্ন অবস্থায় ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত চিকিৎসা-চ্যালেঞ্জ। মেডিকেল টিম সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণে রাখছে।
সবশেষে মেডিকেল বোর্ড জানায়, ওসমান হাদির সার্বিক শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু