ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়া ও হাদির জন্য ঢাবি অ্যালামনাই’র বিশেষ দোয়া
পার্থ হক:
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) এক গুরুত্বপূর্ণ সভা শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সূচনাতেই জাতীয় ঐক্যের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে একইসঙ্গে দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করা হয়।
মোনাজাতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, দেশের মানুষ দলমত নির্বিশেষে এই মহান নেত্রীর (বেগম খালেদা জিয়া) জন্য প্রার্থনা করছে। আল্লাহ তাআলার কাছে গভীর আকুতি জানানো হয় যে, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জাতির পাশে দাঁড়াতে পারেন এবং দেশের এই সংকটময় সময়ে তাঁর অভিভাবকত্ব ও দিকনির্দেশনায় জাতি যেন নিরাপদে কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়।
সভায় ডুয়া’র সাংগঠনিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনের কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করা এবং বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ ও কর্মসূচিকে জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার জন্য উপস্থিত সদস্যদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু, ডুয়া’র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানি। এছাড়া সদস্যদের মধ্যে সৈয়দ আমিনর রহমান মাইকেল, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, ড. কামাল উদ্দিন জসিম, মো. তহা, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ইলিয়াস খান, মো. বায়েজীদ বোস্তামী, ড. মোহাম্মদ শরিফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ এবং মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)