ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক: গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশ। হাসপাতালটির পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ জানিয়েছেন, চিকিৎসার ফলাফল সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করতে হলে অন্তত ৭২ ঘণ্টা সময় প্রয়োজন।
শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. আরিফ মাহমুদ। তিনি জানান, ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্যন্ত্র সচল থাকলেও তার মস্তিষ্কের অবস্থা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এ কারণে এই মুহূর্তে তার ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে পর্যবেক্ষণের সময় আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
ডা. আরিফ মাহমুদ বলেন, মস্তিষ্কের স্টেমে আঘাত লাগার কারণে হাদির চোখ স্থির অবস্থায় রয়েছে। তবে আশাব্যঞ্জক দিক হলো তার শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনও কার্যকর রয়েছে এবং সেগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস