ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক মন্ত্রী মেজর (অব.) আক্তারুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে দলীয় শৃঙ্খলা অনুযায়ী যোগদান করেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। সাক্ষাৎকারে আক্তারুজ্জামান ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় বাকি জীবন নিবেদিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের নিয়ম-নীতি, শৃঙ্খলা ও আনুগত্য মেনে চলার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি পূর্বে বিএনপি থেকে বহিষ্কার হন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক এই সভাপতি ২০১৮ সালের নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান।
এর আগে, তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তখন আসনটি কেবল কটিয়াদী উপজেলার মধ্যে সীমাবদ্ধ ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি