ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
তফসিলের পর ষড়যন্ত্র শুরু, হাদির হা'মলা তারই অংশ: ভিপি সাদিক
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে, হাদির ওপর হামলা তারই অংশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া শহীদ জিয়া মাঠে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটি এই সম্মেলনের আয়োজন করে।
সাদিক কায়েম বলেন, ‘শরীফ ওসমান হাদি আমাদের বরিশালের সন্তান। তিনি জুলাই বিপ্লব ও পরবর্তী সময়ে সর্বদা আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ফ্যাসিস্ট শক্তি এবং বিদেশি প্রেসক্রিপশনে দেশে যে চক্রান্ত চলছে, হাদির ওপর হামলা তারই বহিঃপ্রকাশ।’
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের প্রধান দায়িত্ব। বিপ্লবের পরেও যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তবে তা হবে সরকারের বড় ব্যর্থতা। আমরা চাই, হাদির ওপর হামলাকারী ও নেপথ্যের কুশীলবদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তার চিকিৎসার সব দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করুক।’
বক্তব্যে ভিপি সাদিক প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে বলেন, ‘পিরোজপুরের মাটির সঙ্গে জড়িয়ে আছে আল্লামা সাঈদীর নাম। তার ‘মেডিকেল কিলিং’-এর দিনই আমরা শপথ নিয়েছিলাম খুনি হাসিনার পতন নিশ্চিত করার। আজকের তরুণ প্রজন্ম সাঈদীর ইনসাফ ও আগ্রাসনবিরোধী লড়াই থেকেই অনুপ্রেরণা পেয়েছে।’
পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ও ভান্ডারিয়া উপজেলা আমির মো. আমীর হোসাইন প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ