ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রুনেইয়ের ৫ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি: দ্রুত আবেদন
ডুয়া ডেস্ক : ইসলামিক দেশগুলোর সংগঠন ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)–ভুক্ত দেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্রুনেই দারুসসালাম সরকার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা, আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি ও পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার্স) পর্যায়ের এ বৃত্তি দিচ্ছে দেশটি। এ বৃত্তির মাধ্যমে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয়গুলো হলো :
- ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালাম (ইউবিডি)
- ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরীফ আলী (ইউএনআইএসএসএ)
- ইউনিভার্সিটি টেকনোলজি ব্রুনেই (ইউটিবি)
- কলেজ ইউনিভার্সিটি পেরগুরুয়ান উগামা সেরি বেগাওয়ান (কেইউপিইউএসবি)
- পলিটেকনিক ব্রুনেই (পিবি)
আবেদনের যোগ্যতা :বয়স: আন্ডারগ্র্যাজুয়েট ও ডিপ্লোমার জন্য আবেদনের সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। পোস্টগ্র্যাজুয়েটের জন্য আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ হতে হবে। যে বছর কোর্স বা প্রোগ্রাম শুরু হবে, সেই বছরের ১ জুলাই থেকে এ বয়স ধরা হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা :ইংরেজিতে দক্ষতার জন্য আইইএলটিএসে স্কোর প্রয়োজন ৬ অথবা টোয়েফলে স্কোর ৫৫০ থাকতে হবে।
আবেদনের লিংক :
আগ্রহী প্রার্থীকে ব্রুনেই সরকার ও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নিচের দুই লিংকেই অনলাইনে আবেদন করতে হবে।
- শিক্ষা মন্ত্রণালয়েরএই লিংকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
-- বিডিজিএস আবেদন ফরম ডাউনলোড করে http://apply.ubd.edu.bn/orbcon/uis-welcome/ লিংকে Submit করতে হবে।
আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র :
- সংশ্লিষ্ট পরীক্ষার সার্টিফিকেট
- নম্বরপত্র
- পাসপোর্ট
- জাতীয় পরিচয়পত্র
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
সত্যায়িত কপিসহ আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেট–সংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বক্সে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমা দিতে হবে। খামের ওপর আবশ্যিকভাবে প্রেরক, প্রাপক (সিনিয়র সহকারী সচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর: ১৭০৬, ভবন নম্বর: ০৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা), আইডি/ট্র্যাকিং নম্বর এবং প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে। হার্ড কপি মন্ত্রণালয়ে জমাদানের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত। উল্লিখিত স্থান ব্যতীত অন্য কোথাও আবেদন জমা দেওয়া হলে তা বিবেচিত হবে না। এছাড়া অসম্পূর্ণ আবেদনও গ্রহণযোগ্য হবে না।
আবেদন শেষ যেদিনগত ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে আবেদন চলছে। আগামী ৪ ফেব্রুয়ারি বেলা তিনটা পর্যন্ত এই দুই লিংকে আবেদন করা যাবে।
আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে