ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
যাকে চিকিৎসার সুযোগ দেননি, তার জন্যই এখন শেখ হাসিনার ‘দরদ’
নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বার্তা সংস্থা আইএএনএস-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই উদ্বেগ জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি লিখেছেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণসহ একাধিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে আবারও লণ্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা আপাতত সম্ভব হচ্ছে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও বিমান ভ্রমণের শারীরিক সক্ষমতার ওপরই তার বিদেশ যাত্রা নির্ভর করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ইতিহাসের নির্মম পরিহাস হিসেবে দেখছেন। আওয়ামী লীগের শাসনামলে ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। সে সময় গুরুতর অসুস্থ হলেও তৎকালীন সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি। পরিবারের বারবার আবেদন এবং বিএনপির আন্দোলনের পরেও শেখ হাসিনা সরকার তা প্রত্যাখ্যান করে আসছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট খালেদা জিয়া স্থায়ী মুক্তি পান। এরপর অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে চলতি বছরের (২০২৫) ৭ জানুয়ারি তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং চিকিৎসা শেষে ৫ মে দেশে ফিরে আসেন। তবে গত মাস থেকে আবারও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি