ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান নিয়ে ডাকসুর ৩ দিনের নাট্যোৎসব
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ নাট্যোৎসব। ‘বিজয় থেকে বিজয়ে- নাট্যোৎসব ২০২৫’ শীর্ষক এই আয়োজন চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
ডাকসু, ঢাকা মহানগর নাট্য সংসদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি দেশের স্বনামধন্য বেশ কয়েকটি নাট্যদল অংশ নেবে।
মোসাদ্দেক আলী জানান, উৎসবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের চেতনা ও অনুপ্রেরণাকে উপজীব্য করে নাটক মঞ্চস্থ করা হবে। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপট নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে নাটক মঞ্চায়ন শুরু হবে। উৎসবের দিনগুলোতে প্রতিদিন তিনটি করে নাটক মঞ্চস্থ হলেও শুক্রবার (১২ ডিসেম্বর) চারটি নাটক প্রদর্শিত হবে। ডাকসুর পক্ষ থেকে সকল নাট্যপ্রেমীকে এই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার