ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ঢাবির ছাত্রীদের হলে স্যানিটাইজেশন প্রকল্পের সামগ্রী প্রদান করল ডুয়া
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন হলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় স্যানিটাইজেশন প্রকল্পের সামগ্রী প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ডুয়া কনফারেন্স রুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানীসহ অ্যালামনাই এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল, বেগম সুফিয়া কামাল হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সায়েন্স ফ্যাকাল্টির কমনরুমে এ সামগ্রী দেওয়া হয়। এছাড়া উদয়ন স্কুল এন্ড কলেজ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলেও প্রদান করা হয়।
এসময় ডুয়ার সদস্য সচিব সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, আমরা দায়িত্বে আসার পর থেকে আমাদের দায়িত্ববোধ থেকে বর্তমান শিক্ষার্থীদের কল্যানে আম্রা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন কাজ করেছি। ছাত্রীদের প্রতিটি হলে এবং হলের বাইরেও ক্যাম্পাসের স্কুলগুলোতে ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করছি। এ ধরনের প্রোগ্রাম অব্যহত থাকবে বলে প্রত্যাশা করছি।
আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, আমরা আজ স্যানিটাইজেশন প্রকল্পের সামগ্রী প্রদান করেছি। মেয়েদের সুস্বাস্থ্যের জন্য এটি খুবই প্রয়োজনীয়। আগামীতে এসব উদ্যোগে অন্যন্য প্রতিষ্ঠানও এগিয়ে আসবে। আমরা যতদিন দায়িত্বে আছি আমাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ প্রাধান্য পাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস