ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়, দুর্নীতিমুক্ত সরকার গড়বে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, কেবল বিএনপিই পারে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে সাধারণ মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, “বিএনপির অঙ্গীকার কোনো ফাঁপা বুলি নয়। দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়তে আমরা বদ্ধপরিকর।”
এ সময় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বর্তমান সরকারের যদি নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকে, তবে তারা আসলে কোন ম্যান্ডেট বাস্তবায়নে কাজ করছে? এ সময় তিনি সরকারের কার্যক্রম ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে স্বচ্ছতার আহ্বান জানান। অনুষ্ঠানে দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)