ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এ্যানিকে ঘিরে অপপ্রচার, দিলেন কড়া জবাব
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ৮০ লাখ টাকাসহ তাকে আটকের গুঞ্জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এই গুজবের তীব্র প্রতিবাদ জানান।
এর আগে বুধবার দুপুরে শহরের ঝুমুর এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালানোর পর এই গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়।
ভিডিও বার্তায় এ্যানি জানান, গাড়িতে ৮০ লাখ টাকা নয়, নির্বাচনি ব্যয়ের জন্য ১৫ লাখ টাকা ছিল, যা আইনি প্রক্রিয়া শেষে আদালত ফেরত দিয়েছে। তিনি বলেন, ‘আমি লক্ষ্মীপুরে নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছি। এরই মধ্যে শুনতে পেলাম যে, আমার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি চেক করা হয়েছে। প্রকৃতপক্ষে বিষয়টি হলো, আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছিলেন।’
টাকার উৎস ও ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘সেখানে আমার নির্বাচনী ব্যয়ের ১৫ লাখ টাকা ছিল, যা কেন্দ্রভিত্তিক (সেন্টার ওয়াইজ) খরচের জন্য পাঠানো হচ্ছিল। কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং আদালত থেকে ইতিমধ্যেই সেটা রিলিজও (ফেরত) দিয়েছেন। আদালত নিশ্চিত হয়েছে যে, এটি কেন্দ্র ফি বাবদ ব্যবহারের জন্য ছিল।’
গুজব সৃষ্টিকারীদের সতর্ক করে তিনি বলেন, ‘সুতরাং কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি তা সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিমূলক। আমার ইমেজকে ক্ষুণ্ন করার জন্য এই ধরনের নিউজ ছড়াচ্ছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’
এদিকে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। গোপালগঞ্জে ভোটের আগের রাতে ৫টি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বগুড়ায় একটি ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে এবং ভোটকেন্দ্রের সামনেই ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এছাড়া পাথরঘাটায় এক ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
নোয়াখালী-৩ আসনের বড় মেহেদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং রংপুরের দুটি কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। তবে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পুনরায় ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি’র বিশেষায়িত ইউনিট ‘সোয়াত’, বোম্ব ডিসপোজাল এবং কে-৯ ইউনিট মাঠে নামানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)