ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
'যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে জনগণই তাদের প্রতিরোধ করবে'
নিজস্ব প্রতিবেদক: আগামীকালের জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিশৃঙ্খলা বা ভোট প্রতিরোধের চেষ্টা করলে সাধারণ জনগণই তাদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তিনি বলেন, “যে-ই নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে আমাদের কিছু করা লাগবে না, জনগণ তাদের প্রতিরোধ করবে। এমনকি আমরাও যদি এমন কাজ করার চেষ্টা করি, জনগণ আমাদেরও তাই করবে।”
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচনের ঠিক আগমুহূর্তে বিভিন্ন এলাকায় অনিয়ম ও জামায়াত নেতাদের অর্থসহ আটকের বিষয়ে অভিযোগ জানাতে ইসিতে যান বিএনপির এই প্রতিনিধি দল।
নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, “ফেনী-১ আসনে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ হয়েছে। এছাড়া ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষ্মীপুর এবং সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বেআইনি কার্যক্রমের অভিযোগে আটক করা হচ্ছে। এসব ঘটনার ভিডিও প্রচার হচ্ছে কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ইসিকে নিউজ, ভিডিওসহ অভিযোগ দিয়েছি এবং দ্রুত পদক্ষেপ নিতে বলেছি। যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।”
সৈয়দপুরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনায় ইসি সচিবের একটি কথিত মন্তব্য নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, “নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন ৫০ লাখ কেন, ৫ কোটি টাকাও বহন করা যেতে পারে। এটা ঠিক নয়। এখন সময়টা ভিন্ন। স্বাভাবিক সময় হলে ইসি কেন বলবে বিকাশে ১০ হাজার টাকার বেশি পাঠানো যাবে না? নিশ্চয়ই কারণ আছে যাতে ভোটারদের টাকা দেওয়া না যায়।”
সচিব এই বক্তব্য অস্বীকার করেছেন উল্লেখ করে বিএনপি নেতা বলেন, “সচিব দাবি করেছেন তাকে ‘মিসকোট’ করা হয়েছে। আমরা জানি না কে সত্য বলছে। যদি সচিব এটা বলে থাকেন তবে তা দুঃখজনক, আর যদি গণমাধ্যম ভুলভাবে প্রচার করে তবে সেটিও উদ্দেশ্যপ্রণোদিত। আপনারা (সাংবাদিকরা) সত্য উদ্ঘাটন করুন।”
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দেওয়া ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “নির্বাহী পরিচালক লিখেছেন কাস্টমসের অনুমতি নিয়েই জামায়াত নেতা টাকা বহন করেছেন। তাকে কেউ প্রশ্ন করেনি, তবে তিনি কেন নিজে থেকে এই ব্যাখ্যা দিলেন? শাহজালাল বিমানবন্দর দিয়ে এই টাকা কীভাবে গেল, তা রহস্যজনক।”
নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “আমাদের প্রতিপক্ষ দুর্বল নয়। যারা পরিবর্তন চায় না তারা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। আবার যারা নির্বাচনে আছে কিন্তু নিশ্চিত পরাজয় জেনেছে, তারাও বিশৃঙ্খলা করতে পারে। এজন্য নির্বাচন কমিশনকে শক্ত ব্যবস্থা নিতে হবে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে যা জানা গেল
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল