ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোটের আগে ঢাকা-১৫ এ বুথ ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: ভোটের আগের রাতে রাজধানীর ঢাকা-১৫ আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যে জামায়াত প্রার্থীর একাধিক নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ উঠেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ওই আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তার নির্বাচনী প্রতীক সংশ্লিষ্ট মোট ১৩টি বুথ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে ঘটনার বিষয়টি জানিয়ে ডা. শফিকুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি এ ঘটনাকে নির্বাচনী পরিবেশের জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেন।
তার পোস্টে তিনি জানান, ঢাকা-১৫ আসনে তার নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র স্থাপিত ১৩টি বুথ ভেঙে ফেলা হয়েছে। ঘটনাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি বলেন, যারা সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে ও তার সমর্থকদের দমিয়ে রাখতে চায়, তারা বাস্তবতা ভুলে যাচ্ছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণকে আর ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তার ভাষায়, যারা দেশের নীতিনির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যুক্তিসংগত আলোচনায় ব্যর্থ, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে।
ভয়ভীতির রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করে তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে যেভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক জায়গা করে নিয়েছে, তার প্রতিফলন আগামীকালের ভোটে স্পষ্টভাবে দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)