ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে ঢাকা-১৭ আসনে বড় ধরনের রাজনৈতিক নাটকীয়তা তৈরি হয়েছে। এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এক যৌথ বিবৃতিতে তারা এই সিদ্ধান্তের কথা জানান। সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন—সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, ‘ডাব’ প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, ‘আনারস’ প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং ‘আপেল’ প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
প্রার্থীরা জানান, দেশের বর্তমান প্রেক্ষাপট ও বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের বিজয় সুনিশ্চিত করতে এবং জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করতেই তারা তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।
ভোটের আগের রাতে এই চার প্রার্থীর সরে দাঁড়ানো এবং তারেক রহমানের প্রতি সমর্থন জ্ঞাপন এই আসনের নির্বাচনী লড়াইয়ে ধানের শীষের অবস্থানকে আরও শক্তিশালী করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, তারেক রহমান এবারই প্রথম ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু