ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘রোকেয়ার পথ ধরে নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার’
নিজস্ব প্রতিবেদক: নারী জাগরণ ও মানবাধিকার আন্দোলনে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ভূমিকার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোকেয়া অন্ধকার ভেদ করে নারী সমাজকে আলোর পথে নিয়ে যাওয়ার যে সংগ্রাম শুরু করেছিলেন, অন্তর্বর্তী সরকার সেই ধারাবাহী নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা জানান। তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও দিবসটি পালন করা তাকে আনন্দিত করেছে। নারী সমাজকে সম্মান ও মর্যাদার জায়গায় প্রতিষ্ঠা করতে রোকেয়ার অসামান্য অবদান জাতি সবসময় গভীর শ্রদ্ধায় স্মরণ করবে বলেও উল্লেখ করেন তিনি।
ড. ইউনূস জানান, নারীর উন্নয়ন নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে গ্রামীণ দরিদ্র নারীদের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি, গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা, ক্ষুদ্রঋণ প্রদান, প্রান্তিক নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কর্মজীবী নারীদের জন্য হোস্টেল সুবিধা। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টার হটলাইন ১০৯ চালু রয়েছে।
তার বাণীতে তিনি এ বছরের বেগম রোকেয়া পদকপ্রাপ্তদের প্রতি অভিনন্দন জানান এবং দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ