ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ত্রয়োদশ সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথ পড়াবেন, সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।
সরকারি দলের পক্ষ থেকে বিএনপির সংসদ সদস্যদের নিয়ে আজ বুধবার (১১ মার্চ) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শুরু হয় বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে, যেখানে উপস্থিত ছিলেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি।
জানা গেছে, আগামীকাল অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ