ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘রাজনীতিতে এখনো অনেক পথ বাকি’
স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ বিরতির পরও এখনই বিদায়ের কথা ভাবছেন না। বরং তিনি জানিয়েছেন, দেশের মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান। এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকায় অনেকেই তার শেষ ম্যাচ নিয়ে জল্পনা করলেও সাকিব নিজেই সেই ধারণা নাকচ করেছেন।
রোববার প্রকাশিত ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব এসব কথা জানান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ, সঙ্গে ছিলেন ব্রডকাস্টার নুবাইদ হারুন। গত বছরের রাজনৈতিক পরিস্থিতির পর থেকেই সাকিব দেশের বাইরে অবস্থান করছেন এবং ২০২২ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সফরের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
পডকাস্টে তিনি নিজের অতীত সিদ্ধান্তগুলো নিয়েও কথা বলেন। জানান, ভারতের সঙ্গে সিরিজ চলাকালে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে সেটিই তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথাও বলেছিলেন, কিন্তু নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি। চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ছাড়ার কথা বললেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
সাকিব বলেন, তিনি চান দেশে ফিরে তিন ফরম্যাটেই একটি শেষ সিরিজ খেলতে। তার ভাষায়, ‘আমার ইচ্ছে ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই ক্যারিয়ার শেষ করি। কোন ফরম্যাট আগে বা পরে হবে, সেটা গুরুত্বপূর্ণ নয়।’
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এটি মূলত ভক্তদের জন্য। কারণ তারা সবসময় আমার পাশে ছিল। তাই দেশে ফিরে তিন সংস্করণের একটি সিরিজ খেলেই বিদায় জানাতে চাই।’
শেষে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন সাকিব। তিনি বলেন, ক্রিকেট ক্যারিয়ারের বড় অংশ শেষ হলেও রাজনীতিতে তার পথ এখনো বাকি। দেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করার দীর্ঘদিনের ইচ্ছা তার আছে। ভবিষ্যতে আল্লাহ তাকে কোথায় নিয়ে যান সেই অপেক্ষায় আছেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?