ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিএনপি ক্ষমতায় এলে আইনের করা শাসন প্রতিষ্ঠা হবে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট’ সরকার গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে, কিন্তু জনগণের দীর্ঘ সংগ্রামের মুখে তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সামনে এমন একটি নির্বাচন প্রয়োজন যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে। নির্বাচন কমিশন শিগগিরই তফসিল ঘোষণা করবে বলে আশা করছি। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই বিএনপির প্রার্থীরা পুরোদমে প্রচারণায় নামবেন।”
কক্সবাজারের উন্নয়ন প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে। তিনি উল্লেখ করেন, দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ বিএনপির আমলেই নেওয়া হয়েছিল। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এটি পুরোপুরি চালু হলে ৬ লেনের মহাসড়ক অপরিহার্য হয়ে পড়বে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, দেশনেত্রী গণতন্ত্রের জন্য আপোষহীন লড়াই করেছেন। এর আগে সকালে তিনি চকরিয়ার হারবাং ইউনিয়নের নুনাছড়ি, নয়া পাড়া, রাখাইন পাড়া ও সওদাগর পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি