ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এনসিপিসহ ৩ দলের নেতৃত্বে আসছে নতুন জোট, ঘোষণা বিকেলে
নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নির্বাচনী ঐক্য গড়ার লক্ষ্যে নতুন এক রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিনটি দল মিলে এই জোট গঠন করতে যাচ্ছে।
আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচাস্হ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন রাজনৈতিক মোর্চার ঘোষণা দেওয়া হবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আগ্রহীদের নিয়ে এই ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ গড়ে তোলা হচ্ছে। সংবাদ সম্মেলনে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
জোটে এই তিন দলের বাইরে অন্য কোনো দল থাকছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি সংবাদ সম্মেলনেই পরিষ্কার করা হবে, এখনই তা প্রকাশ করা হচ্ছে না। এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেল থেকেও জোট গঠনের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র