ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকায় নামতে প্রস্তুত খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স, চাওয়া হয়েছে অনুমতি
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার লক্ষ্য নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি চেয়ে আবেদন করেছে। অনুমোদন মিললে ফ্লাইট ঢাকায় এসে ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা। তিনি জানান, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে এয়ার অ্যাম্বুল্যান্স শিডিউল আবেদন করেছে।
বেবিচক জানিয়েছে, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য এই বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করেছে। ফ্লাইটের নিরাপত্তা ও কার্যক্রমের জন্য আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অনুমোদনের অপেক্ষায় আছে।
ভাড়া করা বিমানটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL-604), যা দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যবহৃত হয়। জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুল্যান্স সেবাদাতারা এটিকে পরিচালনা করবেন। চ্যালেঞ্জার ৬০৪-এর শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতা ঢাকার মতো দক্ষিণ এশিয়ার নগর থেকে লন্ডন পর্যন্ত নিরাপদ ও দ্রুত মেডিক্যাল ট্রান্সফার নিশ্চিত করবে।
ফ্লাইটের শিডিউলের সরকারি অনুমোদন মিললেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বিমানবন্দর নিরাপত্তা, ল্যান্ডিং এবং টেকঅফ সহ সব অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত